ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন

তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতাবৃদ্ধি এবং ব্যবহার হ্রাসে প্রতিবছর ৩১ মে পালন করা হয় বিশ্ব তামাকমুক্ত দিবস।

তামাকচাষীদের জন্য বিকল্প ফসল উৎপাদন এবং বাজারজাত করণের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের টেকসই, পুষ্টিকর ফসল চাষে উৎসাহিত করনের লক্ষ্য নিয়ে এবছরের প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে “তামাকনয়, খাদ্য ফলান”। প্রধানমন্ত্রী ২০৪০ সালের পূর্বেই বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে সরকার গ্রহণ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ।

এর ধারাবাহিকতায় বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এর সহযোগিতায় এইড ফাউন্ডেশনের সহযোগি সংস্থা বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস এর আয়োজনে আজ বুধবার বিশ^ তামাকমুক্ত দিবস উপলক্ষে তামাক নয় খাদ্য ফলান স্লোগানে তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধ করণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবীতে এবং তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে রাজশাহী নগর ভবনের পাশর্^বর্তী রাস্তায় “ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

পাশাপাশি তামাকমুক্ত বাংলাদেশ গড়তে চ্যালেঞ্জ ও করনীয় বাণী সম্বলিত হ্যান্ডবিল জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিজুর রহমান, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, রাজশাহী সিটি কর্পোরেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্দার হোসেন, প্রধান শিক্ষক, পিনাকল স্টাডি হোম। কর্মসূচীতে সভাপতিত্ব করেন শাহানাজ পারভীন, নির্বাহী পরিচালক, লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস, রাজশাহী। এছাড়াও সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মেহেদি হাসান, অফিস সহকারী টুম্পা পাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন পেশাজিবী সহ কর্মসূচিতে বস্তি উন্নয়ন কর্মসংস্থা এর প্রতিনিধবৃন্দ অংশগ্রহণ করেন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন

আপডেট সময় ০৪:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩