ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

বাঘায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা অনূর্ধ্ব-১২) খেলা বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাঘা পৌরসভা এ খেলার আয়োজন করে।

সোমবার (২৯ মে) সকাল ১০ টার দিকে বাঘা পৌর সভার মেয়র ও টুর্নামেন্ট কমিটির সভাপতি আক্কাছ আলী এ খেলার উদ্বোধন করেন এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রশিদ, সহকারি শিক্ষা অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শাহজাহান আলী মোল্লাহ , প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও বাঘা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম, বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞাসহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

পৌরসভার ১৩টি বিদ্যালয়ের মধ্যে প্রথম দিনের উদ্বোধনী খেলায় ৮টি বিদ্যালয় অংশগ্রহণ করে। অনুষ্ঠিত খেলায় বাগসায়েস্তা প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে বাঘা মডেল প্রাথমিক বিদ্যালয় (বালক ও বালিকা)।

নারায়নপুর প্রাথমিক বিদ্যালয় ও শাহ আব্বাস (রহঃ) প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় জয়লাভ করে নারায়নপুর প্রাথমিক বিদ্যালয়(বালক ও বালিকা)। ছাতারি প্রাথমিক বিদ্যালয় ও মর্শিদপুর প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় জয়লাভ করেছে ছাতারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ও মর্শিদপুর প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।

বলিহার প্রাথমিক বিদ্যালয় ও কালিদাশখালি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় জয়লাভ করেছে- বলিহার প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ও কালিদাশখালি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।

প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এই ফলাফল নিশ্চিত করে জানান, পৌরসভার ১৩ টি বিদ্যালয়ের বালক-বালিকাদের মধ্যে জার্সি বিতরণ করেছেন পৌর মেয়র আক্কাছ আলী। ১ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

বাঘায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়

আপডেট সময় ০৬:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩