ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ আরও ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

মনিরামপুরে ট্রাফিক পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে যুবকের মোটরসাইকেলে আগুন

যশোর জেলার মনিরামপুর উপজেলায় পুলিশ মোটরসাইকেল আটকে দেয়া এবং অসৌজন্যমূলক আচরণে ক্ষিপ্ত হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছে হাফিজুর রহমান নামে এক কলেজ ছাত্র। আজ রবিবার সকালে মণিরামপুর উপজেলায়  ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়নের রায়টা গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। সে যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

জানা যায়, মণিরামপুরের রাজগঞ্জের রামপুর মোড়ে রুটিন দায়িত্বে ছিলেন ট্রাফিক সার্জেন্ট কবির হোসেন। বেলা সাড়ে ১১ টার দিকে হাফিজুর ওই এলাকা অতিক্রম করছিলেন। চেকপোষ্টে সার্জেন্ট পুলিশ থামান। মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে পারলেও ড্রাইভিং লাইনেন্স না থাকায় পুলিশ তাকে মামলা দেয়। এক পর্যায়ে বাকবিতন্ডার জের ধরে পালসার মডেলের মোটরসাইকেলে আগুন দেন হাফিজুর। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে হাফিজুর বলেন, পুলিশের অসৌজন্য আচারণে ক্ষিপ্ত হয়ে তিনি এ কাজ করেছেন।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আশিকুর রহমান জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুরকে পুলিশ হেফাজতে দেয় হয়েছে। এ ব্যাপারে সার্জেন অফিসার কবির হোসেন দৈনিক কল্যাণকে জানান, মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইনেন্স না থাকায় মামলা দেয়া হয়েছে। পরে শুনেছি সে নিজের গাড়িটি আগুন লাগিয়ে দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ আরও ২

মনিরামপুরে ট্রাফিক পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে যুবকের মোটরসাইকেলে আগুন

আপডেট সময় ১১:১৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩