ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ আরও ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতার ছেলেকে গুলি করে হত্যা চেষ্টা

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় বাড়িতে ঢোকার সময় এক আ. লীগ নেতার ছেলেকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়েছে বলে জানা গেছে। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁকড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম রাফসান বাবু (৩০)। তিনি বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামের ছেলে।

আহত রাফসানের মা পান্না খাতুন বলেন, ‘রাফসান রাতে প্রাইভেটকার রেখে বাড়িতে ঢুকছিল। এ সময় হঠাৎ কে বা কারা ওকে চার রাউন্ড গুলি করে। রাফসানের চিৎকার শুনে সেখানে গিয়ে ওকে দরজার সামনে পড়ে থাকতে দেখি।

রাফসানের বাবা ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম  বলেন,  ঘটনার সময় আমরা দোতলায় শুয়ে ছিলাম। রাত সাড়ে ১২টায় রাফসানের চিৎকারে গেটে নেমে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওর ডান হাতে চারটি গুলির চিহ্ন রয়েছে। ওই রাতেই রাফসানকে নিয়ে থানায় দেখিয়ে খুলনায় চিকিৎসার জন্য নিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, ‘রাফসান এখন আশঙ্কামুক্ত। খুলনার সিটি হাসপাতাল থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।’

এ ঘটনায় যশোর সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল-নাহিয়ান  বলেন, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ আরও ২

ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতার ছেলেকে গুলি করে হত্যা চেষ্টা

আপডেট সময় ০৮:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩