ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ আরও ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

স্বেচ্ছায় মাদক, চুরি ছিনতাই ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিটি গঠন

রাজশাহী জেলাধীন তানোর উপজেলার ‘সচেতন নাগরিক সমাজ’ স্বেচ্ছায় তানোর পৌরসভার অন্তর্ভুক্ত ৬ নং ওয়ার্ডের তানোর উপজেলা হাসপাতাল (আমশো) মোড়ে সমাজ থেকে মাদক, চুরি, ছিনতাই ও বাল্যবিবাহ সহ সকল ধরনের অনিয়ম দূরীকরণের লক্ষ্যে গতকাল ২৭/০৫/২০২৩ ইং তারিখে বিকাল পাঁচ ঘটিকায় মতবিনিময় সভা ও কমিটি গঠন করেছেন। তানোর পৌরসভার 6 নং ওয়ার্ডের একদল সৎ সাহসী উদ্যমী তরুণ এই মহৎ কাজের উদ্যোগ গ্রহন করেন। মহৎ এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব ডাঃ মোঃ মিজানুর রহমান এমবিবিএস ও বিসিএস, মেডিক্যাল অফিসার তানোর উপজেলা, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মোঃ একদিল, জনাব মোঃ রায়হান সরকার, সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমাস আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, ডাঃ মোঃ কালাম সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ৫১ বিশিষ্ট একটি সৎ সাহসী ও শক্তিশালী জনকল্যাণমুখী কমিটি গঠিত হয়েছে ।

উক্ত কমিটি গঠনের সময় উপস্থিত জনসাধারণের মধ্যে অনেক আগ্রহ ও উৎফুল্লতা লক্ষ্য করা গেছে। সকলেই এই কমিটির পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। কমিটির সভাপতি মহোদয় ও সকল ব্যক্তিবর্গ সমাজ কে সুন্দর করে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন তানোর পৌরসভার বিশেষ করে ৬ নং ওয়ার্ড থেকে সকল অনিয়ম ও দূর্নীতি মুক্ত করা হবে ইনশাআল্লাহ। যার জন্য নব গঠিত এই কমিটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ও সকলের সহযোগিতা কামনা করেছেন।

কমিটি গঠনের পরে সভাপতি মহোদয় সহ অন্যান্য সদস্য বৃন্দগন তানোর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামরুজ্জামান মিয়ার সঙ্গে থানায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঐ সময় অফিসার ইনচার্জ উক্ত কমিটিকে স্বাগত জানিয়ে দিক নির্দেশনা মূলক অনেক মূল্যবান কথা বলেছেন এবং কমিটির পাশে থেকে সহযোগিতা করবেন এমন কথা বলেছেন অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ আরও ২

স্বেচ্ছায় মাদক, চুরি ছিনতাই ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিটি গঠন

আপডেট সময় ০৮:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩