ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিবেশ আইন অমান্য বড়লেখার এস.আর ব্রিকসের ছাড়পত্র বাতিল চিপসের প্যাকেটে ইয়াবার চালান, বরগুনায় ‘কবুতর ইব্রাহিম’ আটক নথি সরানোর চক্র খুঁজতে গোয়েন্দা তদন্তের নির্দেশ বহুতল ভবনসহ সাড়ে ৫ কোটি টাকার সম্পদের মালিক আলিমউদ্দিন ১৪৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি, উপকর কমিশনার লিংকন রায় বরখাস্ত ‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: নাটোরে ফখরুল ও সাঈদের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নাটোর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। তবে একই ঘটনায় পুঠিয়া থানায় আগেই মামলা হওয়ায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ।

নাটোর সদর থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাদী হয়ে লিখিত অভিযোগটি থানায় জমা দেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নাটোর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত থানা কর্তৃপক্ষ অভিযোগটি মামলা হিসেবে নেয়নি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের অভিযোগ তাঁরা পেয়েছেন। অভিযোগে ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে রাজশাহীর পুঠিয়া থানার শিবপুর হাইস্কুল মাঠ। সেখানে সংঘটিত অপরাধের বিষয়ে ইতিমধ্যে সেখানে একটি মামলা হয়েছে। তাই অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেননি।

লিখিত অভিযোগে আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম উল্লেখ করেছেন, ১৯ মে বিকেল ৫টায় পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠের এক জনসভায় মির্জা ফখরুল ইসলামের নির্দেশনায় আসামি আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। আসামিরা ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আক্রমণাত্মক ও ভীতি প্রদর্শনমূলক হুমকি দিয়েছেন। সেটি বিভিন্ন ওয়েবসাইটে ও ডিজিটাল মাধ্যমে প্রচার, প্রকাশ ও সম্প্রচার হওয়ায় রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের প্রচারণা নাটোর জেলাসহ বিভিন্ন স্থানে সম্প্রচার হওয়ায় সদর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে, যা তথ্যপ্রযুক্তি আইনের আওতায় অপরাধ ও বিচার্য বিষয় বলে পরিগণিত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবেশ আইন অমান্য বড়লেখার এস.আর ব্রিকসের ছাড়পত্র বাতিল

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: নাটোরে ফখরুল ও সাঈদের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় ১০:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩