ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

নওগাঁয় ইট ভাটা থেকে টমটম চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নওগাঁ শহরের বাইপাস সড়কের পাশে একটি ইটভাটা থেকে অতুল কুমার সরকার (৪০) নামের এক টমটম চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।

আজ সোমবার সকাল ১০টার দিকে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের নলগড়া এলাকায় আজাদের ইটভাটার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ব্যাটারিচালিত টমটমটির ব্যাটারি ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাঁকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত অতুল সরকার নওগাঁ পৌরসভার সুলতানাপুর মঠের ঘাট এলাকার অভয় চন্দ্রের ছেলে।

নিহতের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল রোববার টমটম নিয়ে নওগাঁ শহরে আসেন অতুল। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। পরে আজ সোমবার সকালে বাইপাস এলাকার একটি ইটভাটায় তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। এদিকে লাশ যেখান থেকে উদ্ধার হয়েছে তার থেকে কিছু দূরে অতুলের ভাড়ায় চালিত টমটমটি পায় পুলিশ। তবে সেই টমটম থেকে ব্যাটারি ছিনতাই হয়েছে।

নিহতের ভাই রঞ্জিত সরকার বলেন, ‘আমার ভাই পেশায় একজন টমটম চালক। গতকাল বিকেল সাড়ে ৪ টার দিকে টমটম নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাত ১২টা পর্যন্ত বাড়ি না ফিরলে আমার বৌদি ঘুমিয়ে যান। ভোরে বৌদি আমাকে ডেকে জানান, ভাই এখনো ফেরেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ছাড়া বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও সন্ধান পাচ্ছিলাম না ভাইয়ের।’

রঞ্জিত সরকার আরও বলেন, ‘যেহেতু আমার ভাই ভাড়া নিয়ে টমটম চালায় তাই আমি ওই টমটমের গ্যারেজে গিয়ে খোঁজ নেই। সকালের দিকে খবর পাই বাইপাস এলাকায় ভাইয়ের লাশ পড়ে আছে। পরে সেখানে গিয়ে দেখি ভাইয়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় মেরে ফেলে রাখা হয়েছে। পাশে টমটমটিও ছিল। তবে সেটিতে কোনো ব্যাটারি ছিল না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘মরদেহটি উদ্ধারের সময় তার গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টমটমটির ব্যাটারি ছিনতাইয়ের উদ্দেশ্যেই হয়তো তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. গাজিউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অতুল সরকার নামের ওই ব্যক্তিকে জবাই করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় চাকুর আঘাত রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তার টমটমটির ব্যাটারি পাওয়া যাচ্ছে না। এ ছাড়া তার ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্ব আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে আমরা বেশ কিছু ক্লু পেয়েছি। সেগুলো নিয়ে কাজ করছি। আশা করছি দ্রুতই এই ঘটনায় জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।’

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

নওগাঁয় ইট ভাটা থেকে টমটম চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩