ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের ৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

একাত্তরের মানবতা বিরোধী যুদ্ধাপরাধী আজহার আশুলিয়া থেকে গ্রেফতার

একাত্তরের মানবতা বিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত যুদ্ধাপরাধী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ আজহার আলী শিকদার (৬৮)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃত আজহার আলী শিকদার বাগেরহাট জেলার কচুয়া থানার মৃত হাজী আহম্মদ আলী সিকদারের পুত্র। সে দীর্ঘ ৮ বছর পলাতক জীবনযাপন করে আসছিল।

আজ সোমবার র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ ফজলুল হক এসব তথ্য জানান।

ফজলুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি চৌকস দল রোববার দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে যুদ্ধাপরাধী মোঃ আজহার আলী শিকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া ও মোড়লগঞ্জ এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মোঃ আজহার আলী শিকদার(৬৮) সহ অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা হত্যা, গণহত্যা, ধর্ষণ, অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগের মত মানবতাবিরোধী অপরাধের ৭ টি ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিল।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, এই ৭ টি ঘটনার মধ্যে ২ জন মুক্তিযোদ্ধাসহ ২২ জনকে হত্যা, ৪০/৫০ বাড়ীর মালামাল লুন্ঠনের পর আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা, ২ জনকে অমানুষিক নির্যাতনে গুরুতর জখম এবং ৪ নারীকে দীর্ঘদিন রাজাকার ক্যাম্পে আটক রেখে পালাক্রমে ধর্ষণ করা হয়।

সিনিয়র এএসপি মোঃ ফজলুল হক জানান, যুদ্ধাপরাধী কুখ্যাত রাজাকার হিসেবে ১৯৭১ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত বাগের হাটের কচুয়া ও মোড়লগঞ্জ থানা অপরাপর সহযোগীদের সাথে নিয়ে এসব মানবতাবিরোধী অপরাধ করে বলে অভিযোগে বলা হয়েছে। ২০১৬ সালের ১৬ জুলাই মোঃ আজহার আলী শিকদার (৬৮) যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি গ্রেফতারী পরোয়ানা জারি করেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (বাংলাদেশ) একটি মামলা দায়ের করা হয়। সে ওই মামলার পলাতক আসামী ছিল।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

একাত্তরের মানবতা বিরোধী যুদ্ধাপরাধী আজহার আশুলিয়া থেকে গ্রেফতার

আপডেট সময় ১২:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩