ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

কালকিনিতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

মাদারীপুরের কালকিনিতে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল, নসিমন, মাহিদ্র ট্রাক্টর, থ্রি হুইলার সহ প্রায় অর্ধশত কাগজপত্র বিহীন যানবাহন আটক করা হয়েছে ।
রোববার (২১ মে) সকাল হতে সারাদিন ব্যাপী কালকিনি উপজেলার থানার মোড়, ভুরঘাটা বাসস্ট্যান্ড, রমজানপুর, সাহেবরামপুর সহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত অবৈধ ও কাগজপত্র বিহীন যানবাহনগুলো কালকিনি থানা হেফাজতে রাখা হয়েছে।
অবৈধ এসব মাহিদ্র ট্রাক্টর ইট,বালু ও মাটি পরিবহন করে রাস্তাঘাট নষ্ট করার পাশাপাশি বৈধ যানবাহন চলাচলে অসুবিধা সৃষ্টি করে।
এসব অবৈধ যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।
এছাড়াও মোটরসাইকেলের চালকদের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা, বৈধ কাগজপত্র না থাকায় মামলা দেয়া হয়েছে।
অভিযানের বিষয়ে মাদারীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ শওকত হোসেন বলেন,”মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম স্যারের নির্দেশনায় জেলায় অবৈধ যানবাহন চলাচল বন্ধের লক্ষ্যে ট্রাফিক পুলিশের অভিযান চলমান রয়েছে। ট্রাফিক পুলিশের জনবল কম থাকায় প্রতিদিন এক এলাকায় অভিযান পরিচালনা সম্ভব নয়।তবে যখন যে এলাকায় অবৈধ যানবাহন চলাচল বেড়ে যায়, তখন সে এলাকায় আমরা অভিযান পরিচালনা করি।
এরই ধারাবাহিকতায় কালকিনিতে এসব অবৈধ যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় আমরা আজ অভিযান পরিচালনা করে বেশকিছু যানবাহন আটক করেছি। অবৈধ যানবাহন চলাচল রোধে ট্রাফিক পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন-জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃমিজানুর রহমান, এসআই মোঃ নাসিরুদ্দিন, সার্জেন্ট আসিব সহ ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
আমাদের মাতৃভূমি/মাজহারুল
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

কালকিনিতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

আপডেট সময় ০৭:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩