ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের ৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জামালপুরে আম গাছের নিচ থেকে লাশ উদ্ধার

জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে মুন্না মাষ্টারের কোচিং সেন্টারের সামনে আম গাছের নিচ থেকে প্রশান্ত চন্দ্র বর্মন (৪৫) নামে এক হিন্দু ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০মে) রাত ১০ টায় এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত প্রশান্তের বাড়ী জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নের মহেশপুর কালিবাড়ী গ্রামের ঝালুপাড়ায়। সে ওই গ্রামের ধরনী চন্দ্র বর্মনের পুত্র।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় নান্দিনা জেনারেল হসপিটালের পূর্ব পাশে মুন্না মাষ্টারের কোচিং সেন্টারের সামনে আম গাছের নিচে প্রশান্ত চন্দ্র বর্মনের লাশ পড়ে থাকলে ৯৯৯ ফোন দেয় এলাকাবাসী।

খবর পেয়ে জামালপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছেন। এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করি। ময়না তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

জামালপুরে আম গাছের নিচ থেকে লাশ উদ্ধার

আপডেট সময় ০২:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩