ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুড়ায় পাউবোর ভুয়া প্রকল্পে ২১ কোটি টাকা আত্মসাৎ, অনুসন্ধানে দুদক প্রধানমন্ত্রীর আগ্রহের ট্রাফিক সিগন্যাল প্রকল্প আ.লীগ নেতাদের হাতে চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির বিজ্ঞাপন, লালমাইয়ে যুবক আটক বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা

গ্রিড বিপর্যয়ের ঘটনায় বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ করা উচিত : বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গ্রিড বিপর্যয়ের ঘটনায় চাকরি গেলে এমডির যাওয়ার কথা। কারণ এমডির তো সবকিছু খেয়াল করার কথা। আর এনএলডিসি স্থাপন হয়েছে অনেক আগে। যেটাকে ডিজিটালাইজড করার কথা। যেটা দিয়ে সারা দেশে বিদ্যুৎ কোথায় কী হচ্ছে দেখবে। সেটাকে এখন ম্যানুয়াল করে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, এতে ক্যাপাসিটি চার্জ দিতে সুবিধা হচ্ছে। চুরি-দুর্নীতি করার জন্য এটাকে ডিজিটালাইজড করেনি, এনালগ করে রেখেছে। মোট কথা হচ্ছে পুরোটাই হচ্ছে চুরি, আর জনগণ সেটাকে বহন করবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ মন্ত্রীর কোনও দায় আছে কি না- এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, অব্যশই দায় আছে। তার তো পদত্যাগ করা উচিত। উল্টো তিনি প্রশ্ন করছেন ফখরুল আর টুকু কী বোঝে? আমি তো ৫ বছর মন্ত্রী ছিলাম না, সাড়ে ৪ বছর ছিলাম। তাও বিদ্যুতের প্রত্যেকটা জিনিস বুঝি। সে তো ১৫ বছর মন্ত্রী। তার আরও বেশি বোঝা উচিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুড়ায় পাউবোর ভুয়া প্রকল্পে ২১ কোটি টাকা আত্মসাৎ, অনুসন্ধানে দুদক

গ্রিড বিপর্যয়ের ঘটনায় বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ করা উচিত : বিএনপি

আপডেট সময় ০৩:৫০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২