সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

কার্ডে লেনদেনের রেকর্ড

দিন যত যাচ্ছে ততই জনপ্রিয় হচ্ছে ব্যাংকের কার্ড। অনলাইন ও ক্যাশলেস লেনদেন সহজে করা যায় বলেই ব্যাংকের কার্ডের ওপর গ্রাহকের আগ্রহও বাড়ছে। এর ধারাবাহিকতায় কার্ডে বাড়ছে লেনদেনের পরিমাণও। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি বছরের মার্চে ব্যাংকগুলোর কার্ডে ৪৫ হাজার ৪১২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা এক নতুন রেকর্ড গড়েছে। অতীতে কার্ডে এত লেনদেন হতে দেখা যায়নি।

গত মার্চ শেষে দেশে ডেবিট কার্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লাখ ৯৭ হাজার ৩৩৫। ২০২২ সাল শেষে ব্যাংক খাতে ডেবিট কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ১৩৬। আলোচ্য সময়ে ১১ লাখ ৪৮ হাজার ১৯৯টি কার্ড বেড়েছে। একইভাবে মার্চ শেষে ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়ে হয়েছে ২১ লাখ ৭৮ হাজার ৪৬। ২০২২ সালের ডিসেম্বর শেষে ক্রেডিট কার্ডের সংখ্যা ছিল ২১ লাখ ১৫ হাজার ৮৬১। আলোচ্য সময়ে ক্রেডিট কার্ড বেড়েছে ৬২ হাজার ১৮৫ টি।

গত মার্চ মাসে ডেবিট কার্ডে লেনদেন হয়েছে ৪২ হাজার ২৫৯ কোটি টাকা। এর আগে কখনো ডেবিট কার্ডে এক মাসে এত লেনদেন হয়নি। গত ফেব্রুয়ারি মাসে কার্ডে ৩৬ হাজার ৬৯০ কোটি টাকা লেনদেন হয়েছিল। ডেবিট কার্ডের পাশাপাশি ক্রেডিট কার্ডেও মার্চে রেকর্ড লেনদেন হয়। এ মাসে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৬৫২ কোটি টাকা, যা এখন পর্যন্ত একক মাস হিসেবে সর্বোচ্চ। গত মার্চে কার্ডে যে পরিমাণ লেনদেন হয়েছে তার মধ্যে দেশীয় মুদ্রায় ৪৪ হাজার ৮০১ কোটি টাকা ও বৈদেশিক মুদ্রায় ৬১০ কোটি টাকার লেনদেন হয়েছে।

কার্ড দিয়ে ব্যাংকগুলোর এটিএম থেকে গত মার্চে ৩২ হাজার ৬১৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। একইভাবে পিওএসের মাধ্যমে মার্চে ২ হাজার ৭৯১ কোটি টাকার লেনদেন হয়।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

কার্ডে লেনদেনের রেকর্ড

আপডেট সময় ০৩:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩