ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে ভারতের কড়া বার্তা

জামালপুরের বকশীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে অজ্ঞাত এক নারীর (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া পশ্চিম পাড়া গ্রামে একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই নারী ধানুয়া কামালপুর ও স্থানীয় রামরামপুর বাজার এলাকায় বিচরণ করত। সে মানসিক প্রতিবন্ধী ছিল। স্থানীয় লোকজন জীবিত থাকা অবস্থায় তার নাম পরিচয় জানার চেষ্টা করেও ব্যর্থ হন। বৃদ্ধ ওই নারী কয়েকদিন থেকে অসুস্থ অবস্থায় ধানুয়া গ্রামের আব্দুল্লাহ মিয়ার ভুট্টা ক্ষেতের পাশে পড়ে ছিল।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই নারীর মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে দুপুর ১২ টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ বৃদ্ধ নারীর মরদেহটি উদ্ধার করে। বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি মানসিক প্রতিবন্ধী ও অসুস্থ ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

জামালপুরের বকশীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩