ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধির উপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের উপর হামলার ঘটনায় সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ মে) দুপুরে সুনামগঞ্জ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিল্লুর রহমান সজিব শহরের তেঘরিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। গ্রেপ্তারের পর পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সাংবাদিক আমিনুল ইসলামের উপর হামলার ঘটনায় জিল্লুর রহমান সজিবকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এর আগে শুক্রবার দুপুরে যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম বাদী হয়ে সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সজিবকে প্রধান আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৫-৭ জনকে আসামি করা হয়।

প্রসঙ্গত, সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায় নির্মিতব্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণকাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে যুবলীগ নেতা জিল্লুর রহমান সজিবের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা আমিনুল ইসলামের উপর হামলা চালায়। এতে মাথায় ও বুকে আঘাত পান তিনি।

এ প্রসঙ্গে আমিনুল বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরের কাজে অনিয়মের সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির সঙ্গে আমি ঘটনাস্থলে যাই। তদন্ত শেষে উপজেলা পরিষদের সামনে এসে গাড়ি থেকে নামলে কয়েকজন যুবক এসে মারধর শুরু করে। এই সংবাদ প্রকাশের কারণেই আমার উপর হামলা হয়েছে। আমি এই ঘটনার সঠিক বিচার দাবি করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধির উপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১১:১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩