ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

দারাজের ‘প্রতারণা’, স্নিকার্সের বদলে লোফার পেলেন ক্রেতা

অনলাইন শপিং প্ল্যাটফর্ম ‘দারাজ বাংলাদেশ’ থেকে ক্যাজুয়াল স্নিকার্স কিনে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জের আনিসুর রহমান নামে এক ক্রেতা।

তার অভিযোগ, গত ১২ অক্টোবর ক্যাজুয়াল স্নিকার্স কেনার জন্য অর্ডার দিয়েছিলেন তিনি। ১৮ অক্টোবর স্নিকার্সের পরিবর্তে তাকে নিম্নমানের লোফার পাঠানো হয়।

আনিসুর রহমান বলেন, ‘দারাজের অনলাইনে ৪২ শতাংশ ছাড়ে স্নিকার্সের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিজ্ঞাপন দেখে আমি ১২ অক্টোবর ৪৩৫ টাকায় ক্যাজুয়াল স্নিকার্স অর্ডার করি। পাঁচদিন পর মঙ্গলবার ডেলিভারি দিয়েছে। পণ্যটি হাতে পাওয়ার পর দেখি, স্নিকার্সের পরিবর্তে একটি নিম্নমানের লোফার জুতা দেওয়া হয়েছে। দারাজ আমার সঙ্গে প্রতারণা করেছে। দারাজের ফেসবুক পেজে লিখিত অভিযোগ করেছি। কিন্তু আমাকে কোনো উত্তর দেয়নি। আমি এর বিচার চাই।’

স্নিকার্সের বদলে লোফার কেন দেওয়া হলো— এ বিষয়ে দারাজের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। তবে বুধবার দারাজের মিডিয়া পার্টনার ফোরথট পিআর লিমিটেডের ম্যানেজার বকুল রয় জানান, ‘গ্রাহকের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দারাজ কর্তৃপক্ষ ক্রেতার সঙ্গে কথা বলেছে। ক্রেতাকে তার পণ্য বুঝিয়ে দেওয়া হচ্ছে।’

তিনি দাবি করেন, ‘এটি দারাজ কর্তৃপক্ষের কোনো ভুল নয়, ভুল করেছে সেলার। আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি।’ তবে বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী আনিসুর রহমান জানান, এখনো তিনি পণ্যটি পাননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

দারাজের ‘প্রতারণা’, স্নিকার্সের বদলে লোফার পেলেন ক্রেতা

আপডেট সময় ১২:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২