সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

ওমানের সুলতানের কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ওমানের সুলতান হাইথাম বিন তারিকের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের লেটার অব ক্রেডেন্স পেশ করেছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) মাস্কাটের আল বারাকা রাজ প্রাসাদে ওমানের সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

ওমানের রাজকীয় গার্ড কর্তৃক রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং বাংলাদেশ ও ওমানের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে সুলতানের কাছে লেটার অব ক্রেডেন্স পেশ করেন।

এরপর সুলতানের সঙ্গে সৌজন্য বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুলতান হাইথাম বিন তারিককে উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং তাদের পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পৌঁছে দেন। রাষ্ট্রদূত তার মেয়াদে দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

সুলতান রাষ্ট্রদূতকে নতুন দায়িত্বভার গ্রহণের জন্য অভিনন্দন জানান। সুলতান বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তার শুভেচ্ছা জ্ঞাপনের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে সফরের ইচ্ছা ব্যক্ত করেন।

এ সময় তিনি দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগসহ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক সুদৃঢ়করণের বিষয়ে আলোচনা করেন। তিনি রাষ্ট্রদূতকে ওমান সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

ওমানের সুলতানের কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

আপডেট সময় ০৩:২৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২