ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

ঢাকায় বিকেলে হালকা বৃষ্টি হতে পারে

দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে বলে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে। তবে বিকেলের দিকে ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই।মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

আবহাওয়া অধিদপ্তরের ১৭ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে। আগামী ২ দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া পরবর্তী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শুরুতে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে ঢাকা, বগুড়া এবং শ্রীমঙ্গলে। সর্বনিম্ন ২০.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এছাড়া অবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ায় আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

ঢাকায় বিকেলে হালকা বৃষ্টি হতে পারে

আপডেট সময় ০৩:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২