ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয় স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের

দুই অটোড্রাইভারের বিবাদে প্রাণ গেলো মুদিব্যবসায়ীর; আটক ৫

সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর পয়েন্টে দুই অটোরিকশা ড্রাইভারের সংঘর্ষ থামাতে গিয়ে ফারুক মিয়া নামে এক মুদি ব্যবসায়ী খুন হয়েছেন।বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ২ ঘটিকার দিকে নবীনগর মসজিদ পয়েন্টস্হ ঘটনাটি ঘটে। নিহত ফারুক মিয়া (২৮) মাইজবাড়ি গ্রামের ওয়ারিশ আলীর ছেলে। তিনি নবীনগর পয়েন্টেই মুদি মালের দোকানদারী করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অটোরিকশাচালক রোমান ও নাজমুলের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে নাজমুল তার আত্মীয়-স্বজন ডেকে এনে অটোরিকশাচালক রোমানের উপর হামলা করেন।

এসময় দোকানদার ফারুক আহমদ ফেরাতে আসলে তাকে বুকের পিছনে ছুরিকাঘাত করে নাজমুলের লোকজন। ঘটনাস্থলেই মারা যান তিনি। নাজমুলের লোকজন অটোরিকশাচালক রোমানকেও ছুরিকাঘাত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রিপন কুমার মোদক বলেন, দুই অটোরিকশাচালকের সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন মুদি ব্যবসায়ী ফারুক মিয়া। নিহতের লাশ ময়নাতদন্ত প্রকৃয়াধীন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে অভিযানে তৎপর রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান

দুই অটোড্রাইভারের বিবাদে প্রাণ গেলো মুদিব্যবসায়ীর; আটক ৫

আপডেট সময় ০৬:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩