ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীতে শিশু সন্তান চুরি করায় স্বামী-স্ত্রীর কারাদন্ড

রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতাল থেকে শিশু সন্তান চুরি করায় স্বামী-স্ত্রীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই রায়ে মামলার প্রধান আসামি মৌসুমি বেগমকে (২৬) ১০ বছর ও তার স্বামী সজীব আহম্মেদকে (২৯) ৫ বছরের কারাদন্ড দেয় আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৬ মাসে কারাদন্ড প্রদান করে আদালত।

বুধবার বেলা ১২ টার দিকে মানব পাচার অপরাধ ট্রাইবুনালের বিচারক আয়েজ উদ্দিন এই রায় ঘোষণা করেন।রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মানব পাচার অপরাধ ট্রাইবুনাল রাজশাহীর পিপি শফিকুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ নম্বর ওয়ার্ডে সিজারিয়ানের কন্যা সন্তানের জন্ম দেন শ্রী মাসুম রবি দম্পতি। সন্তান জন্মের পরের দিন রাত দশটার দিকে একই ওয়ার্ড থেকে নবজাতককে চুরি করেন মৌসুমি বেগম। এই ঘটনার পরের দিন মাসুম রবি বাদি হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের কারেন। মামলার একদিন পরে শিশুটিকে রাজশাহী নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে পানির ট্যাংকি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এই সময় সজীব ও মৌসুমিকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি বলেন, মামলা হয় ২০২১ সালের ২৩ জানুয়ারি। চার্জশিট হয়েছে একই বছরের ৯ সেপ্টেম্বর। মামলার রায়ে আমরা সন্তুষ্ট।

আসামি পক্ষের আইনজীবী হাসানুল সোহাগ বলেন, রায়ে আমরা সন্তষ্ট নয়। আমরা উচ্চ আদালতে যাব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ

রাজশাহীতে শিশু সন্তান চুরি করায় স্বামী-স্ত্রীর কারাদন্ড

আপডেট সময় ০৯:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩