ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জুতার মালা পরে রাস্তায় ঘুরছেন ইজিবাইক চালক

বরগুনা সদর উপজেলায় গলায় জুতার মালা পরে রাস্তায় রাস্তায় ঘুরছেন মো. নাসির (৩৫) নামের এক ইজিবাইক চালক। সোমবার (৩ এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন সড়কে এভাবেই তাকে ঘুরতে দেখা যায়। মো. নাসির সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার আলিশ্যার মোর গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা সদর থেকে নিশানবাড়িয়া সড়কে বিকেল ৩টার আগে কোনো ধরনের ইজিবাইক চলাচল করতে দেয় না বরগুনা বাস মালিক সমিতি। আজ সকালে এক শিশু রোগীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন ইজিবাইক চালক নাসির। পথিমধ্যে বাস মালিক সমিতির লোকজন তাকে গাড়ি চালাতে বাধা দেয় এবং সকল যাত্রীকে নামিয়ে দেয়। এর প্রতিবাদে ইজিবাইক চালক নাসির নিজের গলায় জুতার মালা পরে জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরের বিভিন্ন রাস্তায় হেঁটেছেন।

ইজিবাইক চালক নাসির বলেন, আমার ছোট বাচ্চা আছে, তাকে দুধ কিনে খাওয়াতে হয়। কিন্তু গাড়ি না চালালে দুধ কেনার টাকা হয় না, সংসার চলে না। আজ এক রোগীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম। কিন্তু ওরা সবাইকে নামিয়ে দেয়। এমনকি বাস মালিক সমিতির লোকজন আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি ন্যায়বিচার না পাব ততক্ষণ পর্যন্ত জুতার মালা গলা থেকে নামাব না।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ তার সঙ্গে কথা বলেছে। তবে তিনি কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ে জানতে বরগুনা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলুকে কল দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. সগীর বলেন, আমাদের কোনো লোকজন এমন কাজ করেনি। এটা সম্পূর্ণ বানোয়াট। প্রয়োজন হলে আপনারা খোঁজ নিয়ে দেখেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

জুতার মালা পরে রাস্তায় ঘুরছেন ইজিবাইক চালক

আপডেট সময় ১১:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩