ঢাকা ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

রাজশাহীতে সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৬৪০ টাকা

রাজশাহীতে এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। আর সর্বোচ্চ দুই হাজার ৬৪০ টাকা। আররি ১৪৪৪ হিজরি ও ইংরেজি ২০২৩ সালের জন্য এ ফিতরা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) দুপুরে রাজশাহীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ:) মাদ্রাসার অফিস কক্ষে ফিতরা নির্ধারণী বৈঠক হয়। বৈঠকে এ ফিতরা নির্ধারণ করা হয়।

ওলামায়েকরামদের এ বৈঠকে রাজশাহীর বর্তমান বাজার দর যাচাই করে ইসলামী শরীয়াহ অনুযায়ী গমের আটা হিসাবে (১ কেজি ৬৫০ গ্রাম) ১১০ টাকা, যবের হিসাবের ২৪৮ টাকা, খেজুরের হিসাবে ১ হাজার ৯৮০ টাকা, কিসমিসের হিসাবে ১ হাজার ৩২০ টাকা এবং পনিরের হিসাবে সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়। এখন যার যা সাধ্য অনুযায়ী জন প্রতি এই ফিতরা আদায় করবেন। ঈদের জামাত পর্যন্ত এ ফিতরা আদায় করা যাবে বলেও বৈঠকে জানানো হয়।

তবে সর্বনিম্নহারে ফিতরা না দিয়ে সামর্থ্য অনুসারে উপরোক্ত পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর সর্বোচ্চ পণ্যের বাজারমূল্যে সাদাকাতুল ফিতর আদায়ের অনুরোধ করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন রাজশাহীর জামিয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ:) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. শহাদাত আলী।

এছাড়া বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাওলানা শেখ মো. তৈয়বুর রহমান নিজামী, মাওলানা ইমতিয়াজ আহমদ, মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুস সবুর, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মেসবাহুল হক, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা জাকারিয়া হাবিবী, মাওলানা আজমল হোছাইন, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মুহিব্বুল্লাহ, মাসুম পারভেজ, মাওলানা ইকরামুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম, মুফতি ইয়াকুব আলী, মাওলানা ফজলুল করীম, মুফতি আব্দুল জলিল শাহ, মুফতি আ. সবুর, মাওলানা হোছাইন আহমাদ আযমী, মাওলানা কেফায়েতুর রহমান নোমান, মাওলানা মো. আবদুল বারী, মাওলানা সাইফুল্লাহ ওবাইদী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

রাজশাহীতে সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৬৪০ টাকা

আপডেট সময় ০৮:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩