ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কমলাপুর রেলস্টেশনে শ্রমিকদের বিক্ষোভ

ছয় দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রেলের শ্রমিকরা।

তারা কমলাপুর রেলস্টেশনে এবং রেলওয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ও কর্মকর্তাদের বাসভবনের সামনে বিক্ষোভ থেকে দাবির পক্ষে নানারকম স্লোগান দিচ্ছেন।

রোববার (১৬ অক্টোবর) সকাল থেকে রেল শ্রমিকরা কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি বলেন, বিক্ষোভ এখনও চলছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।

জানা গেছে, রেলওয়ে অস্থায়ী শ্রমিক পরিষদ (টিএলআর) ছয় দফা দাবি বাস্তবায়নের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। তাদের ডাকে সাধারণ রেলওয়ে শ্রমিকরাও এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে। সংগঠনটি বিক্ষোভ কর্মসূচি থেকে জানায়, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

আন্দোলনকারীদের ছয় দফা দাবিগুলো হলো—

১. বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে হবে।

২. নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাস বহাল রাখতে হবে।

৩. আউটসোর্সিং খাত বাতিল করে অস্থায়ী খাত চালু রাখতে হবে।

৪. কর্মচারীদের সব বকেয়া বেতন অতি দ্রুত পরিশোধ করতে হবে।

৫. অস্থায়ী কর্মচারীদের ক্ষমতার বলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা যাবে না।

৬. রেলওয়েতে প্রচলিত আইনানুযায়ী দৈনিক ৮ ঘণ্টা ডিউটি নির্ধারণ করতে হবে এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

কমলাপুর রেলস্টেশনে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০৪:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২