ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজশাহীতে বিএনপির ৭ নেতার নামে মামলা

রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি, পথসভা ও বিক্ষোভ মিছিলের সময় দুই দফা লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গের ঘটনায় মামলা হয়েছে। বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইফতে খায়ের আলম বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে অজ্ঞাতনামা ব্যক্তিদের সংখ্যা উল্লেখ করেনি পুলিশ। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহারয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অনুমতি ছাড়া রাস্তায় অবরোধ করে জমায়েত, যান চলাচলে প্রতিবন্ধকতা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলাটি হয়েছে।

মামলায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ছাড়াও পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোজাফফর হোসেন, চারঘাট উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মৃধা, শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক বিএনপি নেতা এমদাদুল হক, বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন, বাগমারার রামরামা গ্রামের মুনির হোসেন ও গোদাগাড়ীর আমিনুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশ শনিবারই তাদের গ্রেফতার করেছে। রোববার দুপুরে তাদের এই মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার (১ এপ্রিল) বিকেলে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা মোড়ে এবং গণকপাড়া মোড়ে পুলিশ লঠিচার্জ করে বিএনপি নেতাকর্মীদের। তবে পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল করার চেষ্টা করেন। এরপরই ঘটনার সূত্রপাত হয়। পুলিশ পরে জেলা বিএনপির আহ্বায়কসহ অন্য সাতজনকে গ্রেফতার করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

রাজশাহীতে বিএনপির ৭ নেতার নামে মামলা

আপডেট সময় ১১:৩৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩