ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ইস্টার্ন রিফাইনারির ফায়ার ফাইটিং টিম ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ বলেন, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নেভানো হয়েছে। ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম, ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিভিয়েছি। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে। তারা শুরুতেই ব্যবস্থা নিয়েছিল। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।

তিনি বলেন, আগুনের সঠিক উৎস আমরা বলতে পারছি না। বড় কোনো ট্যাংকে আগুন লাগেনি। ইস্টার্ন রিফাইনারির ভেতরে যেখানে তেল কালেকশন হয়, এমন একটি জায়গায় আগুন লেগেছে। বড় ধরনের কোনো কিছু হয়নি।

এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় ০১:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২