ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

রাজধানীতে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

রাজধানীর রমনা এলাকা থেকে ইয়াবাসহ মো. আব্দুল্লাহ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের গোয়েন্দারা।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রমনা মডেল থানার বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১২ অক্টোবর) গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকজন ব্যক্তি প্রাইভেটকার নিয়ে রমনা মডেল থানার বিটিসিএলের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার থেকে নেমে পালানোর সময় আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গুড়া সদৃশ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রাইভেটকারে করে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

রাজধানীতে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০২:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২