ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডিসি ও এসপিদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে : সিইসি

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের একটি বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) হইচই করার বিষয়টিকে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, এ নিয়ে এত চিন্তার কিছু নেই। মঙ্গলবার (১১ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘হয়তো সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এটা নিয়ে এত চিন্তা ভাবনার কারণ নাই। এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না।’

গত ৮ অক্টোবর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে কমিশন আয়োজিত এক বৈঠকে ডিসি-এসপিরা জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর প্রসঙ্গ তুললে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান উষ্মা প্রকাশ করেন। একইসঙ্গে গাইবান্ধা-৫ উপ-নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনে তিনি আচরণ বিধি প্রতিপালনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার বিষয়টি তুলে ধরেন। তখনই সভাকক্ষে হইচই শুরু হয়। এক পর্যায়ে এই কমিশনার ডায়াস ছেড়ে চলে যান।

এর আগে সোমবার (১০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন আরেক নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ওই ঘটনায় বিব্রত হলেও তিনি বিচলিত নন। তিনি বলেছিলেন, আনিছুর রহমান যে কথাগুলো বলেছেন সেগুলো সত্য এবং অমূলক নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ডিসি ও এসপিদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে : সিইসি

আপডেট সময় ০২:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২