ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

ইসলামপুরে জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের কার্যক্রমে বাধা ও শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের ইসলামপুরে পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের কার্যক্রমে বাধা প্রদান ও শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে ইসলামপুর উপজেলা পরিষদের সামনে উপজেলার সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালেক আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কুব্বাত আলী, হারগিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল হক, মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হালিমসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদীন অনৈতিকভাবে বিদ্যালয়ের জমি নিজের নামে রেকর্ড করে আত্মসাৎ করার অপচেষ্টাসহ গত ১ মার্চ বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বাধা প্রদান করে ও শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুবিচার দাবী করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

ইসলামপুরে জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের কার্যক্রমে বাধা ও শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৭:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩