ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ, চার্জশিটে আসামি পুলিশ কর্মকর্তার স্ত্রী

প্রায় সাড়ে ৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) এএম কামরুল ইসলামের স্ত্রী নাসিমা খাতুনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক শাহীন আরা মমতাজ আদালতে চার্জশিট দাখিল করবে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর জানিয়েছেন। এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, মিসেস নাসিমা খাতুনের নামে অর্জিত ৬০ লাখ ৭৪ হাজার ৪৯২ টাকার সম্পদের মধ্যে ৩১ লাখ ৬৫ হাজার ৭০০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে দুদকের তদন্তে। এছাড়াও ৫৬ লাখ ২৪ হাজার ৪৯২ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনেরও প্রমাণ পাওয়া গেছে।

সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ, চার্জশিটে আসামি পুলিশ কর্মকর্তার স্ত্রী

আপডেট সময় ১২:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩