ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙামাটির সিএফ আবদুল আউয়াল ও ডিএফও হক মাহমুদ মোর্শেদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ কুমিল্লা সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ সীতাকুণ্ডে ১৮ লাখ টাকার ড্রেনে অনিয়মের অভিযোগ, ছয় মাসেই ধস গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ভগ্ন ভবন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, গরু-ছাগল ও মাদকসেবীদের আস্তানা কুমিল্লার বরুড়ায় বাঁশঝাড়ে মিলল বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ ৩৬ বার ফেল করেও বিসিএস ক্যাডার পিংকি বড়লেখার শুভ্র দেবনাথের গেজেটভুক্তির আশা: তিনবারের সুপারিশপ্রাপ্ত প্রার্থীর দিশেহারা পরিবার অদম্য মেধাবী তিন ভাই, শ্যামপুরের মাটি থেকে সাফল্যের শিখরে

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর দুটি ইউনিট।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টি এলাকার মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী এবং সিপিসি-১, এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জের একটি যৌথ আভিযানিক দল মুকিম মার্কেটের নিচতলার প্রবেশপথ থেকে দক্ষিণ দিকে অবস্থিত ৩ নম্বর দোকানে অভিযান চালায়। এ সময় দোকানে অবস্থানরত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মৃত রজবুল হকের ছেলে মো. মানিক (৩৮) এবং চাঁদ শিকারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. ইউসুফ আলী (৫০)।

অভিযানে তাঁদের হেফাজত থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড এবং দুটি মানিব্যাগ জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে জব্দ করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙামাটির সিএফ আবদুল আউয়াল ও ডিএফও হক মাহমুদ মোর্শেদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০১:৩৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬