ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

সিঙ্গাপুরে করোনা টিকার ‘ভুল’ ডোজ পেয়েছেন ১৩০ জন

সিঙ্গাপুরে অন্তত ১৩০ জনকে করোনা টিকার ভুল ডোজ দেওয়া হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক তথ্যে উঠে এসেছে। 

এ বিষয়ে সংসদে দেওয়া বক্তব্যে স্বাস্থ্য বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিল পুথুচেরি জানিয়েছেন, করোনা টিকার মাত্রাতিরিক্ত ডোজ প্রয়োগের ফলে ১১ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে (২৬ সেপ্টেম্বরের তথ্যানুযায়ী), আর ১১৯ জনকে পরিমিত মাত্রায় টিকার ডোজ না দেওয়ায় তারাও শারীরিক জটিলতায় পড়েছেন। এর মধ্যে সাতটি শিশুও রয়েছে, যাদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে। তবে তাদের মধ্যে কোনো জটিলতার তথ্য পাওয়া যায়নি।

একটি ক্লিনিকে গত মাসে দুই রোগীকে ফাইজার-বায়োএনটেকের টিকার পুরো ডোজ একবারে দেওয়ার পর তাদের একজনের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় (মাথা ব্যথা, হার্ট রেট বেড়ে যাওয়া)। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অপর ব্যক্তির শারীরিক কোনো সমস্যা হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

এছাড়া ২০২১ সালে ১০৩ বছর বয়সী এক বৃদ্ধাকে ভুলক্রমে করোনা টিকার চতুর্থ ডোজ প্রয়োগ করা হয়। এর বাইরে অন্তত ১১১ জন রোগী এবং একটি ক্লিনিকের ৬ স্টাফকে করোনা টিকার পরিমিত মাত্রার চেয়ে কম ডোজ দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

সিঙ্গাপুরে করোনা টিকার ‘ভুল’ ডোজ পেয়েছেন ১৩০ জন

আপডেট সময় ১২:১৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২