ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

হাথুরুর ফেরা নিয়ে কিছু বলতে চান না এবাদত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে আবারো বাংলাদেশে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। ২০১৭ সালে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পাঁচ বছর পর আবারো বাংলাদেশের ডাগআউটে দেখা যাবে হাথুরুকে। অবশ্য লঙ্কান এই কোচের প্রত্যাবর্তন নিয়ে জাতীয় দলের পেসার এবাদত হোসেনের কাছে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য না করলেও স্বাগতম জানিয়েছেন।

আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ পর্বের খেলা। এর আগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করে ফরচুন বরিশাল দল। এরপর দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমে কথা বলেন পেসার এবাদত।

এ সময় তার কাছে জানতে চাওয়া হয় কোচ হয়ে আবারো চন্ডিকা হাথুরুসিংহের ফেরাটা কিভাবে দেখছেন। জবাবে এবাদত বলেন, ‘সত্যি বলতে আমি এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না।’ এরপর সাংবাদিক জানান অলরেডি তো কোচ হয়ে গেছেন তখন এবাদত বললেন, ‘তাহলে তো ওয়েলকাম।’

চলমান বিপিএলে খুব একটা সুযোগ মেলেনি এবাদতের। তবে এবারের বিপিএলটা তার কাছে শিক্ষণীয় বলছিলেন, ‘এই বিপিএলটা আমার জন্য অনেক বড় শিক্ষণীয়। বিপিএল থেকে এই পর্যন্ত যা শিখেছি আমি বলব আমার স্কিলে। আমার স্কিলকেন্দ্রিক একটু দুর্বলতা ছিল যেটা বিশেষ করে বাস্তবায়ন করার বেলায়। ইনশাআল্লাহ এটা নিয়ে কাজ করছি সুতরাং দেখা যাক কি হয়।’

কি ধরণের দুর্বলতা রয়েছে জানতে চাইলে এবাদত বলেন, ‘আমার প্লানমাফিক বাস্তবায়নটা আমি যেটা ফিল করছি আমি কোচের সঙ্গেও কথা বলেছি আমার সমস্যাটা নিয়ে তো এটা নিয়ে কাজ করছি। আজ ফাহিম স্যার আমাকে আমার রিদম নিয়ে দেখিয়ে দিচ্ছিলেন। বলছিলেন বোলিংয়ের রিদমটা ভালো আছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

হাথুরুর ফেরা নিয়ে কিছু বলতে চান না এবাদত

আপডেট সময় ০৫:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩