সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ  ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট উপজেলা ও জেলায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি দেশে গাঁজাখোরের সংখ্যা ৬১ লাখ! ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত!  খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

আরেক ট্রফির মিশনে বাংলাদেশ

দক্ষিণ এশিয়া অঞ্চলে জুনিয়র মহিলা ফুটবলে বাংলাদেশ বরাবরই ফেবারিট। গত সেপ্টেম্বরে সিনিয়র সাফ জেতার পর ফেবারিট তকমাটা আরো ভালোভাবেই লেগেছে বাংলাদেশের গায়ে। টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সফরকারী তিন দলই ফেবারিট হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করেছে। 

এই টুর্নামেন্টে ভারতের রয়েছে বিশ্বকাপ খেলা দশের অধিক ফুটবলার। গত বছর অক্টোবরে ভারত ফিফা অ-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে। স্বাগতিক হওয়ায় ভারত সেই বিশ্বকাপে খেলেছে। সেই দলের দশ জনের বেশি রয়েছেন সাফের এই স্কোয়াডে।

বিশ্বকাপ খেলা ভারত এই টুর্নামেন্টকে এএফসি অ-২০ বাছাইয়ের প্রস্তুতি হিসেবেই নিচ্ছে। ‘এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা এএফসি অ-২০ বাছাইয়ের জন্য আরো তৈরি হতে চাই’-বলেন ভারতের কোচ ময়মল রকি।

ভারতের মহিলা ফুটবলে দীর্ঘদিন ধরে কাজ করছেন ময়মল রকি। বাংলাদেশেও কয়েকবার এসেছেন টিম ইন্ডিয়ার কোচ হয়ে। এবার অ-২০ দল নিয়ে এসে রকির পর্যবেক্ষণ,‘বাংলাদেশ নিঃসন্দেহে ভালো দল। স্বাগতিক দল হিসেবে সমর্থকরা বাংলাদেশের টুয়েলভ ম্যান’।

বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার সেই সমর্থকদের কাছে দোয়া নিয়ে আগামীকাল মাঠে নামছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন,‘দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। এই টুর্নামেন্টে ভালো খেলে যেন চ্যাম্পিয়ন হতে পারি’।

মারিয়া, সানজিদা ও কৃষ্ণারা এখন বয়সের কোঠা পেরিয়ে শুধু সিনিয়র দলেই। সিনিয়র দলের অন্যতম ফুটবলার শামসুন্নাহারের বয়স বিশের নিচে। সেই শামসুন্নাহারের কাঁধেই অ-২০ দলের অধিনায়কত্ব। এই দলটি বেশ বোঝাপড়া সম্পন্ন বলে জানান অধিনায়ক। বলেন, ‘ এই দলটি অ-১৫ ও ১৮ সাফ খেলেছে। ফলে সবার মধ্যেই দারুণ জানাশোনা রয়েছে’।

প্রতিদিন দুটি করে ম্যাচ। আগামীকাল নেপালের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপালকে কাঠমান্ডুতে হারিয়ে বাংলাদেশ সিনিয়র সাফ জিতেছিল। সিনিয়র সাফের পূর্ববর্তী স্তরই অ-২০। সেই টুর্নামেন্টে বাংলাদেশকে হারিয়ে প্রতিশোধ নিতে চান কি না এমন প্রশ্নের উত্তরে কোচ ইয়ান প্রশাদ গুরুং বলেন,‘আগের টুর্নামেন্ট আমাদের ভাবনায় নেই। এই টুর্নামেন্টে আমরা সেরা হতে এসেছি। এজন্য আমরা প্রস্তুত’। নিজ দলের পাশাপাশি বাংলাদেশকেও ফেভারিট বলছেন নেপালের কোচ।

বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন টুর্নামেন্টের শুভসূচনা করতে চান। তিনি বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য অনেকদিন থেকে প্রস্তুতি নিয়েছি। নেপাল ও ভারত দুই দলই যথেষ্ট শক্তিশালী। আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।’

বাংলাদেশ-নেপালের ম্যাচ সন্ধ্যা সাতটায় হলেও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারত ও ভুটান মাঠে নামছে বিকেল তিনটায়। টুর্নামেন্টে অংশ নেয়া চার দলের মধ্যে একমাত্র ভুটানের কোচ কারমা দেবার কন্ঠে শিরোপা জেতার প্রত্যয় সেভাবে নেই। তিনি জানান,‘আমরা এই টুর্নামেন্টে ভালো খেলতে চাই।’

শুক্রবারের খেলা-

সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপ

ভারত-ভুটান (বিকেল তিনটা)

বাংলাদেশ-নেপাল (সন্ধ্যা সাতটা)

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার

আরেক ট্রফির মিশনে বাংলাদেশ

আপডেট সময় ০৫:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩