ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

সভাপতি রহমত, সম্পাদক কবির রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

আনন্দঘন পরিবেশে রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি (শনিবার) দুপুরে রামগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে গোপন ব্যালটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে জনকন্ঠের রহমত উল্যাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের সংবাদের তৌহিদুল ইসলাম কবির নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে আলোকিত প্রতিদিনের এম এ হালিম খান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে আমাদের অর্থনীতির জিএস নজরুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমার সংবাদের রাজু হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে স্বদেশ বিচিত্রার আবদুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এমরান হোসেন রাজন, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক সংবাদ সারাবেলার মোঃ ছায়েদ হোসেন, আশ্রয় প্রতিদিনের কাজী মহিউদ্দিন, খবর পত্রের ওমর ফারুক, গনকন্ঠের পারভেজ হোসাইন নির্বাচিত হন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা ও প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন।

এসময় নির্বাচন কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক কাউছার হোসেন। নব-নির্বাচিত রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে বিজয়ীরা জানান, দীর্ঘদীন পরে রামগঞ্জ প্রেসক্লাবের একটি আমেজপুর্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আশা করি আগামী ২ বছর নতুন এ কমিটি ঐক্যবদ্ধভাবে রামগঞ্জ উপজেলার মানুষের জন্য কাজ করে যাবে। সমাজের অন্যায়, অনিয়ম, সমস্যা,সংকট, সম্ভাবনার কথা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তুলে ধরা হবে ইনশাআল্লাহ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

সভাপতি রহমত, সম্পাদক কবির রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

আপডেট সময় ০৬:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩