ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

বাংলাদেশ-চীন সম্পর্ক এ অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বাড়াবে

পারস্পরিক প্রচেষ্টা এবং ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশ ও চীনের সম্পৃক্ততাকে আরও গভীর করার পাশাপাশি এ অঞ্চল এবং এর বাইরেও শান্তি ও সমৃদ্ধি বাড়াবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১ অক্টোবর) চীনের ৭৩ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে লেখা এক চিঠিতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ঢাকার চীনা দূতাবাস জানায়, চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ভাগ করা মূল্যবোধ, জাতীয় লক্ষ্যে অভিন্নতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও দৃঢ় ও গভীর হবে।

সরকারপ্রধান বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি চলমান কোভিড-১৯ মহামারির সংকটকালীন সময়ে বাংলাদেশের প্রতি চীনের সহায়তার বিশেষ প্রশংসা করেন।

২০১৯ সালে চীন সফরের সময় শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি বলেন, ওই সাক্ষাতে দুই দেশে বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে একমত পোষণ করেছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

বাংলাদেশ-চীন সম্পর্ক এ অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বাড়াবে

আপডেট সময় ১১:৪৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২