ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির বিজ্ঞাপন, লালমাইয়ে যুবক আটক বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা কেইনই ব্যালন ডি’অরের যোগ্য, বলছেন বায়ার্ন কোচ এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত

ঢাকা-আঙ্কারার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। উভয়পক্ষ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে যার যার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

সোমবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে তুরস্কের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শাহরিয়ার আলম বাণিজ্য, মানবিক সহায়তা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় তুরস্কের সমর্থন ও সহায়তার কথা স্বীকার করেন। প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উভয় দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূতের প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। খুব শিগগিরই ঢাকায় দায়িত্ব পালন শেষে দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত তুরানের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ঢাকা-আঙ্কারার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

আপডেট সময় ০৩:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩