ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার প্রকল্পে জনদুর্ভোগ যান্ত্রিক ত্রুটিতে উড্ডয়নের আগমুহূর্তে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল আমতলীতে এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অনিশ্চিত, ৬ বছর ধরে বন্ধ দ্বিতীয় ইউনিট আত্রাইয়ে মাদকমুক্ত দেশ গড়ার শপথ নিয়ে সাইকেল র‍্যালি আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির অ্যাওয়ার্ডের লোভে ডলারের বাজারে কারসাজি, কৃষি ব্যাংকের ভয়াবহ জালিয়াতি ফেনীতে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজশিক্ষার্থী আটক ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ ময়মনসিংহে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

যান্ত্রিক ত্রুটিতে উড্ডয়নের আগমুহূর্তে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল

যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের ঠিক আগে ঢাকা-জেদ্দা রুটের একটি ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এ সময় উড়োজাহাজের চাকার দিক থেকে ধোঁয়া নির্গত হতে দেখা যায়।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিএস-৩৬১ ফ্লাইটটির উড্ডয়ন বাতিল করা হয়।

এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, এ সময় ককপিটে থাকা পাইলটরা যান্ত্রিক গোলযোগের সংকেত পান এবং উড্ডয়ন বাতিল করেন।

তবে উড়োজাহাজটির ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগার ঘটনা ঘটেনি।

পরে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।

এদিকে, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের পক্ষ থেকে বিকল্প একটি উড়োজাহাজ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার প্রকল্পে জনদুর্ভোগ

যান্ত্রিক ত্রুটিতে উড্ডয়নের আগমুহূর্তে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল

আপডেট সময় ০৮:২৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬