ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

মায়ের ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ, সকালে ধানখেতে মিলল এরশাদের মরদেহ

নওগাঁয় মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হলো না এরশাদের (৪৫)। মঙ্গলবার সন্ধ্যায় ওষুধ কিনতে বাজারে গিয়ে নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে রাস্তার পাশের ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার লক্ষ্মীপুর (জোতকানু) মোড়ের পাশে খাজুর-বাগডোব পাকা সড়কসংলগ্ন একটি ধানখেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় ধানকাটা শ্রমিকরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত এরশাদ উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে। প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে শনাক্ত করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর স্বজন ও এলাকাবাসী তাঁকে শনাক্ত করেন।

নিহতের স্বজন হাফেজ মো. ইউসুফ আলী জানান, এরশাদ তাঁর ভাস্তি জামাই। মঙ্গলবার সন্ধ্যার দিকে মায়ের জন্য ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে জিগাতলা বাজারের উদ্দেশে বের হন তিনি। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

তিনি আরও জানান, এরশাদ প্রায় ১০ বছর ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেছেন। ছয় মাস আগে বাড়িতে ফিরে আসার পর আর ঢাকায় যাননি।

স্থানীয়দের দাবি, উদ্ধারের সময় এরশাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দুর্বৃত্তরা তাঁর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মরদেহটি রাস্তার পাশের ধানখেতে ফেলে রাখা হয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

মায়ের ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ, সকালে ধানখেতে মিলল এরশাদের মরদেহ

আপডেট সময় ০৫:২১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬