ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

হবিগঞ্জকে ‘দ্বিতীয় গোপালগঞ্জ’ ঘোষণার অভিযোগে যুবলীগ নেতা আটক

হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নবীগঞ্জ উপজেলায় আকলুস আহমেদ রিয়াজ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয়ভাবে আকলুস আহমেদ রিয়াজ হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে গড়ে তোলার হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি ও জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় পুলিশ তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১৮ নভেম্বর) সকালে দত্তগ্রাম এলাকায় নবীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের বাবুল মিয়ার ছেলে আকলুস আহমেদ রিয়াজ (২৫)।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উসকানিমূলক বক্তব্য দিয়ে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আকলুস আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

হবিগঞ্জকে ‘দ্বিতীয় গোপালগঞ্জ’ ঘোষণার অভিযোগে যুবলীগ নেতা আটক

আপডেট সময় ০৪:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬