বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর উদ্যোগে অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে অগ্নিসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণটি সমন্বয় করেন কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. রবিউল্লাহ।
প্রশিক্ষণ সেশনগুলোতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ, অগ্নিপ্রতিরোধ, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক 
























