ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা সাইবার মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্রে জানা যায়, নাটোরের লালপুর থানার এফআইআর নং-৫, তারিখ ৩ অক্টোবর ২০২৬; জিআর নং-২৭৯, তারিখ ৩ অক্টোবর ২০২৬। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ ধারা এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/১৭/১৯/২৭ ধারায় মামলা করা হয়।
নাটোর জেলার লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১৮ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে লালপুর থানাধীন নওয়াপাড়া গ্রামে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামি:
১। মোঃ মেহেদী হাসান অন্তর (২৫)।
পিতা: মোঃ হাসিনুর রহমান।
মাতা: মোছাঃ মনোয়ারা বেগম।
ঠিকানা: নওয়াপাড়া, থানা-লালপুর, জেলা-নাটোর।
গ্রেপ্তারকৃত আসামিকে ১৮ নভেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মোঃ শিহাব উদ্দিন টোকন-স্টাফ রিপোর্টার, নাটোর 
























