দেশে নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষির সম্প্রসারণ, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে কাজ করছে ‘প্রবাসী রিসোর্ট এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ’। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের শিবপাশায় ১৮০ বিঘা নিজস্ব জমির ওপর গড়ে ওঠা এ প্রকল্পে কৃষি ও পর্যটনকে একই ব্যবস্থাপনার আওতায় এনে একটি সমন্বিত ও টেকসই উদ্যোগ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ উপলক্ষে প্রতিষ্ঠানের প্রকল্প পরিচিতি, বিনিয়োগের সম্ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তিন দিনব্যাপী মেলার আয়োজন সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ব্লু লোটাস চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী মেলা ও বিনিয়োগ পরিচিতি
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, নতুন উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের প্রকল্পের সার্বিক কার্যক্রম সরাসরি দেখানো এবং নিরাপদ কৃষিপণ্যের প্রসার ঘটাতে তিন দিনব্যাপী এ মেলা ও বিনিয়োগ পরিচিতি কার্যক্রমের আয়োজন করা হচ্ছে। মেলায় প্রকল্পের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ, মুনাফার কাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির মেলবন্ধন
বর্তমানে ভেজাল ও রাসায়নিকমুক্ত নিরাপদ খাদ্যের চাহিদা বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রকল্পে ক্ষতিকর রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব পদ্ধতিতে বিষমুক্ত শাকসবজি এবং দেশি-বিদেশি উন্নত জাতের ফলের বাগান গড়ে তোলা হচ্ছে।
পাশাপাশি বৈজ্ঞানিক চাষপদ্ধতি ও আধুনিক সেচব্যবস্থার মাধ্যমে সমন্বিত মাছ চাষ, হাঁস ও পোলট্রি খামার এবং গবাদিপশু পালন প্রকল্প পরিচালিত হচ্ছে। এ ছাড়া স্থানীয় কৃষক ও নতুন উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আধুনিক কৃষিপ্রযুক্তির ওপর প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রকৃতির সান্নিধ্যে এগ্রো-ট্যুরিজম
যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে যারা নির্মল প্রকৃতির সান্নিধ্য পেতে চান, তাদের জন্য এখানে গড়ে তোলা হচ্ছে আধুনিক মানের এগ্রো রিসোর্ট। সবুজ ফসলের মাঠ, ফলের বাগান ও জলাশয়ের মনোরম পরিবেশে পরিবার-পরিজন নিয়ে অবকাশ যাপনের পাশাপাশি দর্শনার্থীরা সরাসরি আধুনিক কৃষি কার্যক্রম দেখার সুযোগ পাবেন। ইতোমধ্যে আগ্রহীদের জন্য সাপ্তাহিক প্রজেক্ট ভিজিটের ব্যবস্থাও চালু করেছে কর্তৃপক্ষ।
উদ্যোক্তাদের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা
সভায় প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, শুধু বাণিজ্যিক মুনাফা নয়, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ অর্থনীতিকে চাঙা করা এবং কর্মসংস্থান সৃষ্টি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রবাসীদের রেমিট্যান্স ও দেশীয় বিনিয়োগের সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষি ও পর্যটন খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করতে চান তারা।
মেলায় অংশগ্রহণ, বিনিয়োগসংক্রান্ত তথ্য বা প্রজেক্ট ভিজিট সম্পর্কে বিস্তারিত জানতে রাজধানীর পুরানা পল্টনের ট্রপিকানা টাওয়ারে অবস্থিত প্রধান কার্যালয়ে অথবা প্রতিষ্ঠানের হটলাইন নম্বর ০১৭৫৫-৫৭০৬৫০ ও ০১৭৫৫৫৭০৬৫১-এ যোগাযোগ করা যাবে।
শারমিন আক্তার-স্টাফ রিপোর্টার 
























