‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) গৌরবোজ্জ্বল ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রকৌশল দিবস-২০২৬ ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ নভেম্বর ২০২৬, সোমবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন আইডিইবি, ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্যসচিব প্রকৌশলী মোঃ এমদাদুল হক, কাজী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন বিপ্লবসহ অনেকে।
১৭ নভেম্বর সকালে নগরীর আবুল মনসুর সড়কে অবস্থিত আইডিইবি কার্যালয় থেকে আরেকটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় আইডিইবি, ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ, প্রকৌশলী ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।
মোঃ রাসেল ফকির-ময়মনসিংহ ব্যুরো প্রধান 
























