ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন

সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নাঈম আহমদ (২৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত নাঈম আহমদ ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ এলাকার মনছুর আহমদের বড় ছেলে।

নাঈমের বড় চাচা মইজ উদ্দিন মজনু মিয়া বলেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ভাদেশ্বর নালিউরি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাঈম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এসআই দেওলয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়নাতদন্ত শেষে বিকেলে নাঈমের মরদেহ তাঁর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা-বাবা, আত্মীয়স্বজন ও উপস্থিত এলাকাবাসী। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এরপর বাদ মাগরিব ভাদেশ্বর ইউপির ফতেহখানী জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে নাঈমের দাফন সম্পন্ন হয়। পরিবারের বড় ছেলেকে হারিয়ে দিশেহারা তাঁর পরিবারের সদস্যরা।

অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অকালমৃত্যুতে নির্বাক তাঁর বাবা।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছবেদ আলী বলেন, নিহত নাঈমের মরদেহ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুতর আহত সিএনজিচালিত অটোরিকশার চালক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন

আপডেট সময় ০৮:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬