ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও অধিকার নিয়ে টাউন হল সভা

বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রচেষ্টার আয়োজনে ডিনেটের সহযোগিতায় নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকী খান।

এতে নারী, তরুণ-যুবা, চা-শ্রমিক, কৃষক-জেলে, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সামাজিক উন্নয়ন সংগঠন (সিএসও) ও এলাকাভিত্তিক সংগঠনের (সিবিও) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ডিনেটের মাধ্যমে বাস্তবায়িত নাগরিক সমন্বয় প্রকল্প মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় কাজ করছে। স্থানীয় সামাজিক উন্নয়ন সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নারী, তরুণ-যুবা ও প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব জোরদার করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

প্রচেষ্টার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব ও উপজেলা কো-অর্ডিনেটর শামিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব বলেন, ‘বড়লেখার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী ও হাওরের মানুষ যেন বিভিন্ন সরকারি কার্যক্রম ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করতে পারেন। এসব জনগোষ্ঠীর জন্য রাস্তাঘাট, বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক অবকাঠামোর উন্নয়নে সরকার কাজ করছে। পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে আমাদের তরুণ-যুবসমাজ দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে এবং স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি, পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি উদ্যোগ বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সভাপতির বক্তব্যে প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকী খান বলেন, ‘আজকের টাউন হল সভার উন্মুক্ত আলোচনায় বিভিন্ন সামাজিক উন্নয়ন সংগঠন ও এলাকাভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা তাঁদের সমস্যা, চাহিদা ও দাবিগুলো তুলে ধরেছেন। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে। স্থানীয় সংগঠনগুলো যেন আরও শক্তিশালী হয়ে জনগণের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে চা-বাগানের মানুষের জীবনমান উন্নয়ন ও তাঁদের সামনে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষা ও পড়াশোনার প্রতি আরও গুরুত্ব দিতে হবে।’ তিনি প্রত্যাশা করেন, উপজেলা প্রশাসন জনগণের জন্য সরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীন, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রচেষ্টা নাগরিক সমন্বয় প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমদ তন্ময়, উপসহকারী কৃষি কর্মকর্তা আহমদ ছাকিব চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাংবাদিক মস্তফা উদ্দিন, সুলতান আহমদ খলিল প্রমুখ।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন মহিলা সমিতির সভাপতি রোকসানা বেগম, আব্দুল কুদ্দুস, ভিসিজি সদস্য সোলেমান আহমদ, জমির উদ্দিন, মিলন রবি দাস প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও অধিকার নিয়ে টাউন হল সভা

আপডেট সময় ০৮:৪৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬