ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

পঞ্চগড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, ষড়যন্ত্র ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। কর্মসূচিকে ঘিরে বিকেল থেকেই জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের গুরুত্বপূর্ণ গোলচত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

মিছিল শেষে গোলচত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস এবং সদস্যসচিব মনিরুজ্জামান মানিক।

বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, ষড়যন্ত্র ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।

তাঁরা আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ, মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে যেকোনো পরিস্থিতিতে রাজপথে সক্রিয় থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

সমাবেশে নেতারা ভবিষ্যতেও দলের সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

পঞ্চগড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৮:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬