ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

আত্রাইয়ে দীর্ঘদিন পর পুনরায় চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নে দীর্ঘদিন পর পুনরায় চালু হয়েছে জরাজীর্ণ, পানি ও বিদ্যুৎবিহীন হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার হাতিয়াপাড়া গ্রামে অবস্থিত এই উপ-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা যায়, প্রায় দুই যুগ আগে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের যৌথ পরিকল্পনায় তৃণমূলের মানুষের জনস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবনগুলো নির্মাণ করা হয়েছিল। তবে অদৃশ্য কারণে দীর্ঘদিন ধরে এর কার্যক্রম বন্ধ ছিল। বর্তমান সরকার স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।

সেই ধারাবাহিকতায় স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুর দিকনির্দেশনায় অবশেষে স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এই উপ-স্বাস্থ্য কমপ্লেক্সটি পুনরায় চালু করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল আলম। এ সময় তিনি বলেন, শত প্রতিকূলতা সত্ত্বেও এমপি মহোদয়ের বিশেষ নির্দেশনায় সাময়িকভাবে চিকিৎসাসেবা প্রদান শুরু করা হলো।

ভবনের নানাবিধ সমস্যা, বিদ্যুৎ, পানি ও পরিচ্ছন্নতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে এ বিষয়ে অবহিত করে সবার সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বাবু।

আরও উপস্থিত ছিলেন যুবনেতা বায়জিদ হোসেন নসিব, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও আমির হোসেন, স্থানীয় যুবদল নেতা খাজা নাজিমুদ্দিন, আনিছুর রহমান, আব্দুল লতিফ, জুয়েল, খোকন প্রমুখ।

উদ্বোধনকালে বক্তারা বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সটি পুনরায় চালু হওয়ায় শাহাগোলা ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ এখন থেকে হাতের নাগালেই প্রাথমিক চিকিৎসাসেবা পাবেন। এতে সাধারণ মানুষের চিকিৎসাব্যয় ও ভোগান্তি—দুটোই কমবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

আত্রাইয়ে দীর্ঘদিন পর পুনরায় চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা

আপডেট সময় ০৬:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬