সংবাদ শিরোনাম ::
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সাবেক উপপরিচালক মাহবুবুর রশিদ, পরিচালক হাবিবউল্লাহর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ফাইল আটকে ঘুষ দাবি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী শরীফুল ঢাকা গণপূর্ত সার্কেলে বদরুলের আধিপত্য, কমিশন বাণিজ্য ও ক্ষমতার দাপটে বিপর্যস্ত সাধারণ প্রকৌশলীরা পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ

বিদ্যুৎকেন্দ্রের জন্য ১০২৩ কোটি টাকার কর ছাড়

বেসরকারি খাতের বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিইপিসিএল) এক হাজার ২৩ কোটি ৭২ লাখ টাকার স্ট্যাম্প ফি মওকুফ করা হয়েছে। বরগুনায় ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে কোম্পানিটি।

প্রকল্প বাস্তবায়নাধীন বিআইপিসিএলের জমি লিজ সংক্রান্ত চুক্তি ও বিভিন্ন আর্থিক চুক্তিসহ ফিনান্সিয়াল ডকুমেন্টের আওতায় সকল রেজিস্ট্রেশনে ওই ফি মওকুফ করা হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্ট্যাম্প প্রশাসন অধিশাখা থেকে গত ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, ১৮৯৯ সালের স্ট্যাম্প আইনের ৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসির আওতায় বেসরকারি খাতের বিআইপিসিএলের ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আওতায় ১৫ ধরনের প্রজেক্ট ফিনান্সিয়াল ডকুমেন্টেস ও ডিডস নিবন্ধনের ক্ষেত্রে আরোপনীয় এক হাজার ২৩ কোটি ৭২ লাখ ২০ হাজার ৬১৮ টাকার স্ট্যাম্প ফি মওকুফ করা হলো।

দেশের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ সংকট মোকাবিলায় ২০১৮ সালে বরগুনায় ৩০৭ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরপর ২০২২ সালের শুরু থেকেই উৎপাদনে যাওয়ার কথা ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু এখনো উৎপাদনে যায়নি। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা (৫৪০ মিলিয়ন মার্কিন ডলার)। ৩০০ একর জমির ওপর নির্মিতব্য এই প্লান্ট থেকে চুক্তি অনুযায়ী সরকারকে ২৫ বছর বিদ্যুৎ সরবরাহ করবে বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ

বিদ্যুৎকেন্দ্রের জন্য ১০২৩ কোটি টাকার কর ছাড়

আপডেট সময় ০১:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩