ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীদ্বারে মহিবুস সালামের লাগামহীন দুর্নীতি ও লুটপাটি এখন ওপেন সিক্রেট! পুলিশের পোশাকের আড়ালে মানবিক মানুষ, অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানের প্রশংসায় সাংবাদিক মহল ইংরেজি বিভাগের সংকট সমাধানে ইবি ছাত্রশিবিরের ১১ দফা বিমানবন্দর স্টেশনে যাত্রী হয়রানি, টিকিটের নামে বাড়তি টাকা আদায় উমেদার সিন্ডিকেটের অনুমতি ছাড়া এক চুলও নড়ে না শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিস ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ৪ কিলোমিটারের ঝুঁকিপূর্ণ পথই ভরসা, অবরুদ্ধ চাঁদপুরের ঘাসিপুর খালি গায়ে বসে ইয়াবা সেবন, সাবেক ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল ১৩ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণের প্রক্সি জালিয়াতি করে চাকরি বাগালেন কক্সবাজার বিএমইটির মাসুম

নিজ জেলায় ৩৬ বছরের চাকরি, তবুও দুর্নীতির খায়েশ মেটেনি বন কর্মকর্তা সামছুদ্দিনের

নিজ জেলায় ৩৬ বছর ধরে চাকরি করে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও নানা অনিয়মের পাহাড় গড়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলার বন কর্মকর্তা এ এস এম সামছুদ্দিন আহমেদ। এলাকায় যিনি ‘বন সামছু’ নামে পরিচিত, তিনি ১৯৯০ সাল থেকে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সাধারণত সরকারি চাকরিতে নিজ জেলায় পদায়নের সুযোগ না থাকলেও সামছুদ্দিনের ক্ষেত্রে যেন নিয়মের ব্যতিক্রম ঘটেছে। এই দীর্ঘ সময়ে তিনি নিজের গ্রামের বাড়িতে জমি কেনা থেকে শুরু করে সরকারি খাল দখল, বিলাসবহুল ফ্ল্যাট ও প্লট কেনা এবং পৈতৃক জমিতে আলিশান ভবন নির্মাণ করেছেন। সরকারি একজন উপজেলা বন কর্মকর্তার মাসিক বেতন সর্বোচ্চ ৩৭ হাজার টাকা হলেও তার এই বিপুল পরিমাণ অবৈধ সম্পদের উৎস নিয়ে এলাকায় গুঞ্জন ও প্রশ্ন উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, সামান্য বেতনের চাকরি করলেও সামছুদ্দিন নিজ এলাকা সোনাইমুড়ীর কালিকাপুর বাজারে ২২ ডিসিম এবং বগাদিয়া-কালিকাপুর বাজার সংলগ্ন সড়কের পাশে প্রায় ৩০ ডিসিম জমি কিনেছেন, যার বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা। ওই জমির চলাচলের রাস্তা তৈরি করতে তিনি জবরদস্তি করে একটি সরকারি খালও দখল করেছেন। এছাড়া কালিকাপুরের পৈতৃক ভিটায় নির্মাণ করছেন একটি আলিশান দ্বিতল ভবন। বর্তমানে তিনি মাইজদী শহরের দীঘিরপাড় আবাসিক এলাকার ‘আপন নিবাস’ নামের একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করছেন এবং তার পাশেই কয়েক কোটি টাকা মূল্যের আরেকটি প্লট কিনেছেন। তবে ওই প্লট ক্রয়ের ক্ষেত্রে তিনি নিজের পরিচয় গোপন করতে শ্বশুরের নামে ব্যানার ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।

পরিবারকে সুযোগ সুবিধা পাইয়ে দিতে তিনি সরকারি বিধিমালা লঙ্ঘন করতেও দ্বিধা করেননি। তার বড় ভাই মো. মহিন উদ্দিন একজন মানসিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও গত ২০ বছর ধরে তিনি কাগজে-কলমে বেগমগঞ্জ উপজেলা বন অফিসের নৌকাচালক পদে চাকরি করছেন। অথচ অন্য কর্মচারীরা কখনোই তাকে অফিসে আসতে দেখেননি। মানসিক প্রতিবন্ধী এই ভাই বেশিরভাগ সময় সামছুদ্দিনের বেগমগঞ্জের ভাড়াবাসাতেই অবস্থান করেন এবং তার নামে বরাদ্দকৃত মাসিক বেতন ও ভাতাদি সামছুদ্দিন নিজেই অবৈধভাবে তুলে আত্মসাৎ করে আসছেন। এছাড়া নিজ এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সামাজিক বনায়নের গাছ রক্ষা ও তদারকির দায়িত্বেও চরম অবহেলা এবং দুর্নীতির প্রমাণ মিলেছে। গত বছরের মে মাসে সোনাইমুড়ীর ছনগাঁও এলাকায় সামাজিক বনায়নের প্রায় ২০টি গাছ অবৈধভাবে কেটে ফেলা হয়। বনপ্রহরীরা বিষয়টি তৎক্ষণাৎ জানালেও ভারপ্রাপ্ত বন কর্মকর্তা সামছুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে কোনো আইনি ব্যবস্থা না নিয়ে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সুপারিশ ও আর্থিক লেনদেনের মাধ্যমে পুরো ঘটনাটি ধামাচাপা দেন। একইভাবে গত বছরের আগস্ট মাসে সেনবাগের হিজলী গ্রামে সামাজিক বনায়নের প্রায় ৫০টি গাছ কেটে ফেলার পর অভিযুক্ত ইউপি মেম্বারের কাছ থেকে মুচলেকা বা আইনি ব্যবস্থা নেওয়ার বদলে জব্দকৃত গাছগুলো তাদের জিম্মাতেই ফিরিয়ে দেন তিনি। এমনকি সোনাইমুড়ীর সতের মাইল এলাকায় বর্জ্যের আগুনে সামাজিক বনায়নের গাছ পুড়ে নষ্ট হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় এক স্থানীয় সাংবাদিককে নানাভাবে হেনস্তাও করা হয়।

সামাজিক বনায়নের উপকারভোগী তালিকা প্রস্তুত এবং লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রেও ব্যাপক নয়-ছয় করার অভিযোগ রয়েছে সামছুদ্দিনের বিরুদ্ধে। গরিব ও অসহায় মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সরকারের নেওয়া সামাজিক বনায়নের সুফল থেকে এখানকার প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন। নিজের অপকর্ম ও দুর্নীতির বিষয়গুলো ধামাচাপা দিতে তিনি স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সাংবাদিকদের সামাজিক বনায়নের কমিটিতে অন্তর্ভুক্ত করে সিন্ডিকেট গড়ে তুলেছেন। নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে সামছুদ্দিন আহমেদের সঙ্গে কথা বললে তিনি দীর্ঘকাল একই জেলায় চাকরির বিষয়টি স্বীকার করলেও অন্য অনিয়ম ও প্রতিবন্ধী ভাইকে দিয়ে চাকরি নেওয়ার বিষয়ে তার বিরুদ্ধে চক্রান্ত চলছে বলে দাবি করেন। অপরদিকে নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ দীর্ঘ সময় নিজ জেলায় সামছুদ্দিনের চাকরির বিষয়টি নিশ্চিত করলেও প্রতিবন্ধী ভাইয়ের চাকরি নেওয়ার বিষয়টি তার জানা নেই বলে জানান এবং বনায়নে অনিয়মের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেবীদ্বারে মহিবুস সালামের লাগামহীন দুর্নীতি ও লুটপাটি এখন ওপেন সিক্রেট!

নিজ জেলায় ৩৬ বছরের চাকরি, তবুও দুর্নীতির খায়েশ মেটেনি বন কর্মকর্তা সামছুদ্দিনের

আপডেট সময় ০৩:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬