ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীদ্বারে মহিবুস সালামের লাগামহীন দুর্নীতি ও লুটপাটি এখন ওপেন সিক্রেট! পুলিশের পোশাকের আড়ালে মানবিক মানুষ, অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানের প্রশংসায় সাংবাদিক মহল ইংরেজি বিভাগের সংকট সমাধানে ইবি ছাত্রশিবিরের ১১ দফা বিমানবন্দর স্টেশনে যাত্রী হয়রানি, টিকিটের নামে বাড়তি টাকা আদায় উমেদার সিন্ডিকেটের অনুমতি ছাড়া এক চুলও নড়ে না শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিস ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ৪ কিলোমিটারের ঝুঁকিপূর্ণ পথই ভরসা, অবরুদ্ধ চাঁদপুরের ঘাসিপুর খালি গায়ে বসে ইয়াবা সেবন, সাবেক ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল ১৩ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণের প্রক্সি জালিয়াতি করে চাকরি বাগালেন কক্সবাজার বিএমইটির মাসুম
ঘুষ-বাণিজ্যের ছায়ায় সম্পদের পাহাড়

সাতক্ষীরার ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানকে ঘিরে অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মো. আশরাফুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ঘুষ-বাণিজ্য ও দালাল সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে। তাঁর ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেছেন আশরাফ খাঁ নামের এক ব্যক্তি।

অভিযোগে বলা হয়েছে, আশরাফুজ্জামান বর্তমানে কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত রয়েছেন। এর আগে তিনি সাতক্ষীরার তালা উপজেলার, কলারোয়া উপজেলার বামনখালী ও জালালাবাদ ইউনিয়ন ভূমি অফিস এবং শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন।

চাকরিজীবনের বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা বিপুল সম্পদের মালিক হয়েছেন। সাতক্ষীরা রাজ হোটেলের পেছনে তিনতলা একটি বাড়ি, আমতলা মোড়ে একটি বাড়ি এবং সাতক্ষীরার সুলতানপুরে পাঁচ শতক জমির ওপর একতলা ভবনের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আশাশুনিতে শ্বশুরবাড়ির এলাকায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে একটি অসমাপ্ত বাড়ি নির্মাণের অভিযোগও আছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, খুলনার সৈকত ট্রেড সেন্টারের সামনে হুগলাডাঙ্গার মোড়সংলগ্ন একটি হাইস্কুলের সামনে তাঁর ও স্ত্রীর নামে জমি ও বাড়ি রয়েছে। বিভিন্ন ব্যাংক হিসাবেও কোটি কোটি টাকা জমা থাকার অভিযোগ করেছেন অভিযোগকারী। এসব সম্পদের উৎস, ক্রয় ও বিনিয়োগের অর্থের বৈধতা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

লিখিত অভিযোগে আশরাফুজ্জামানের পূর্ববর্তী কর্মস্থলগুলোতে দায়িত্ব পালনকালে জলমহালসহ বিভিন্ন সরকারি সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়মের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগও তোলা হয়েছে। বিশেষ করে শ্যামনগরের আটুলিয়া, তালার পেশকার এবং কলারোয়ার বামনখালী ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ অর্জনের অভিযোগ করা হয়েছে।

বর্তমানে চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে কলিবাড়ি বাজার ও উজিরপুর বাজারের জমি বন্দোবস্ত দেওয়ার নামে লাখ লাখ টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগও রয়েছে। এ ছাড়া ঘুষুড়ী মৌজার বি.আর.এস ৩৫ নম্বর খতিয়ানের ৪০১/২৪ নম্বর মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় বিপুল অর্থের বিনিময়ে ওই খতিয়ানের জমির খাজনা-দাখিলা দেওয়ার অভিযোগ করা হয়েছে। তাঁর বসবাসরত তিনতলা বাড়িটি প্রায় এক কোটি টাকা দিয়ে কেনা হয়েছে এবং এ সম্পত্তি নিয়ে সাতক্ষীরা আদালতে মামলা চলমান রয়েছে।

নায়েব আশরাফুজ্জামান কামরুজ্জামান ওরফে কামু এবং ঘুষুড়ির মোবারেক নামের দুই ব্যক্তিকে নিয়ে একটি দালাল সিন্ডিকেট গড়ে তুলেছেন। ওই দালাল সিন্ডিকেটের মাধ্যমে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাতে লাখ লাখ টাকা আদায় করছে।

এদিকে, এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আশরাফুজ্জামানের সম্পদের উৎস, ব্যাংক হিসাব, জমি ও বাড়ির মালিকানা এবং ভূমি অফিসে দায়িত্ব পালনকালে সংঘটিত অনিয়ম খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নায়েব মো. আশরাফুজ্জামান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি নিয়ম মেনে অফিস করি। কোনো আর্থিক লেনদেন করি না।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেবীদ্বারে মহিবুস সালামের লাগামহীন দুর্নীতি ও লুটপাটি এখন ওপেন সিক্রেট!

ঘুষ-বাণিজ্যের ছায়ায় সম্পদের পাহাড়

সাতক্ষীরার ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানকে ঘিরে অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ

আপডেট সময় ০৩:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬