ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ এক কোটি টাকা যৌতুক দাবির অভিযোগ, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা দেশের জন্যও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে: এমপি এমরান চৌধুরী ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী ১০০ পিস ইয়াবাসহ বিএনপি কার্যালয়ের সামনে আটক ব্যক্তি, ছাড়াতে কর্মকর্তার তদবিরের অভিযোগ স্কুলের তালা ভেঙে রাতভর নারীদের নিয়ে ‘অশ্লীল নৃত্য’ আয়োজন! আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ১০ লিটার তেলে ৪৬০ মিলিলিটার কম, মতিঝিলের ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

স্কুলের তালা ভেঙে রাতভর নারীদের নিয়ে ‘অশ্লীল নৃত্য’ আয়োজন!

বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা টপকে কক্ষের তালা ভেঙে রাতভর অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে ফুটবল আয়োজন কমিটির বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত ১০টার দিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের ভেতরে দুজন নারী অশ্লীল নৃত্য পরিবেশন করছেন এবং তাঁদের সঙ্গে স্থানীয় কয়েকজন পুরুষও অংশ নিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অসামাজিক কার্যকলাপের দৃশ্য ছড়িয়ে পড়ায় স্কুলটির পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিকেলে খেলা শেষে স্কুলের পাশেই রাতে পিকনিকের আয়োজন করেন ফুটবল আয়োজন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু রাতের আঁধারে বিদ্যালয়ের সীমানা টপকে ভেতরে ঢুকে একটি কক্ষের তালা ভেঙে সেখানে পাশের আমতলী উপজেলা থেকে দুজন নারী ভাড়া করে এনে রাতভর অশ্লীল নৃত্য পরিবেশন করানো হয়। এতে স্থানীয়রা অংশগ্রহণ করেন।

ভিডিওতে নাচতে দেখা যাওয়া ফুটবল আয়োজন কমিটির সদস্য মোয়াজ্জেম তালুকদার (আলাল) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফুটবল খেলা শেষে পিকনিকের আয়োজন করা হয়েছিল। রাতে বৃষ্টি নামলে আমরা স্কুলের ভেতরে যাই। সেখানে দুই-একটি নাচ হয়েছে এবং পরে আমরা চলে আসি। ভিডিওতে আমাকে দেখা গেলেও স্থানীয় লোকজন আমাকে টেনে তুলেছিল; কে বা কারা ভিডিও করেছে, আমি জানি না। এ ছাড়া নাচতে আসা দুই নারী এই এলাকার নন, তাঁদের আমতলী থেকে আনা হয়েছিল।

চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার ঢালি বলেন, গত শুক্রবার তারা এ অনুষ্ঠান করেছে, যা আমি পরে জানতে পেরেছি। আমাকে কোনো কিছু না জানিয়ে বিদ্যালয়ের দেয়াল টপকে ও কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ ব্যাপারে তালতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, বিদ্যালয়ের সীমানা টপকে ভেতরে ঢুকে কক্ষের তালা ভেঙে এ ধরনের আয়োজন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা প্রধান শিক্ষককে তলব করেছি। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওতে যে দৃশ্য দেখা গেছে, তা স্পষ্টতই স্কুলের ভেতরের এবং এমন অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণ অন্যায়।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ন্যক্কারজনক আয়োজন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা

স্কুলের তালা ভেঙে রাতভর নারীদের নিয়ে ‘অশ্লীল নৃত্য’ আয়োজন!

আপডেট সময় ০৭:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬